'শিক্ষার লক্ষ্যপূরণে ৫০ বছরে পিছিয়ে ভারত'

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩৮
সার্বজনীন স্তরে শিক্ষার লক্ষ্যপূরণে শুধু ব্যর্থই নয়, বরং সময়ের চেয়ে ৫০ বছরে পিছিয়ে রয়েছে ভারত। সোমবার ইউনেস্কো রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে। এর অর্থ হল সাধারণ প্রাথমিক শিক্ষার লক্ষ্যপূরণ হতে ভারতের সময় লাগবে ২০৫০ সাল, নিম্ন মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ২০৬০ সাল এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ২০৮৫ সাল।
 
ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং বা জিইএম-এর রিপোর্ট বলছে, শিক্ষাক্ষেত্রে স্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা সফলভাবে সম্পূর্ণ করতে ভারতকে শিক্ষাক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনতেই হবে।
 
রিপোর্ট বলছে, ভারতে ৬ কোটি শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় না। এছাড়া ১.১ কোটি পড়ুয়া নিম্ন মাধ্যমিক স্তরে স্কুলে পড়েই না। বিশ্ব শিক্ষাক্ষেত্রে ভারতের এই সংখ্যা সবচেয়ে বেশি। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে ৪.৬ কোটি পড়ুয়া ভারতের প্রচলিত শিক্ষার আওতার বাইরে, যার মধ্যে ২০ লাখ ৯০ হাজার পড়ুয়া প্রাথমিক শিক্ষাই পায়নি।
 
ইত্তেফাক/এএম