যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের খবরে হিলারির উদ্বেগ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৬
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের ওপর সাইবার হামলার খবরে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে গণমাধ্যমে খবর বেরোয় সাইবার হামলার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে রাশিয়া।
 
ইলিনয়ে এক সমাবেশে যাওয়ার সময় হিলারি বলেন, আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় রাশিয়ার সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে কতিপয় জোরালো প্রশ্ন উঠছে। সাইবার আক্রমণের বিষয়টি গত জুলাই মাসে প্রকাশিত হয়।
 
হিলারি সাইবার যুদ্ধ শব্দটি ব্যবহার না করলেও তিনি রুশ হস্তক্ষেপকে প্রতিপক্ষ একটি বিদেশী শক্তির হুমকি বলে উল্লেখ করেন। হিলারি তার ওপর গোয়েন্দাগিরি করতে মস্কোকে উৎসাহিত করার জন্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের কঠোর সমালোচনা করেন।
 
তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী প্রক্রিয়ায় জড়িয়ে পড়া বিদেশি প্রতিপক্ষ কোন শক্তিকে আমরা কখনো বরদাস্ত করবো না। এছাড়া রাশিয়াকে আরো হ্যাক করার আহবান জানানো আমাদের অন্যতম প্রধান এক দলের মনোনীত প্রার্থীকে আমরা কখনো মেনে নেবো না।’
 
হিলারি এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের সজাগ থাকার আহ্বান জানানা। -এএফপি/ইত্তেফাক/এমএএস