উত্তর কোরিয়ায় বন্যায় ৬০ জনের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৫
ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় উত্তর কোরিয়ায় ৬০ জনের প্রাণহানি হয়েছে। এতে আরো ৪৪ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
 
মঙ্গলবার জাতিসংঘ জানায়, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি নদীর পানি উপচে ব্যাপক বন্যা ঘটায়।
 
গত শুক্রবার পিয়ংইয়ং জানায়, চার দিনের রেকর্ড পরিমাণ বর্ষণে তুমেন নদীর পানি থেকে বন্যা সৃষ্টি হয়। নদীটি চীন ও রাশিয়ার সীমান্তবর্তী এলাকায়। পার্শ্ববর্তী মুসান ও হোয়েরইয়ং এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকাগুলোর অন্তত পাঁচ শতাংশ মানুষ এখন গৃহহীন। -এএফপি/ইত্তেফাক/এমএএস