আলেপ্পোতে ক্লোরিন বোমা ব্যবহারের অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৫
 
সিরিয়ার বাহিনীর বিরুদ্ধে আলেপ্পোতে ক্লোরিন সমৃদ্ধ ব্যারেল বোমা ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে ৮০ জন আহত হয়েছেন। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, সিরিয়ার জরুরি স্বেচ্ছাসেবী কর্মীরা বলেলেন, সুকারি এলাকায় হামলার পর সেখানকার মানুষ শ্বাসকষ্টে ভুগছেন।
 
তাত্ক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তবে গত আগস্টে জাতিসংঘের নেতৃত্বাধীন একটি তদন্তে দেখা গিয়েছে, সিরীয় সরকার অন্তত দুইবার ক্লোরিন ব্যবহার করেছে। অবশ্য সিরীয় সরকার সবসময়ই রাসায়নিক বোমা ব্যবহারের কথা অস্বীকার করে আসছে।
 
সিরিয়ান সিভিল ডিফেন্সের কর্মী ইব্রাহিম আলহাজ বলেছেন, সিরীয় বাহিনীর হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ছোড়ার পরই তিনি সেখানে পৌঁছান। তার ভাষায় ক্লোরিন গ্যাস সমৃদ্ধ চারটি সিলিন্ডার হেলিকপ্টার থেকে ছোড়া হয়।
 
সরকারবিরোধীদের দখলে থাকা এলাকায় কাজ করছে সিরিয়ান সিভিল ডিফেন্স কাজ করছে। তারা তাদের ফেসবুক পেজে ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, কিছু শিশু মুখে অক্সিজেন মাক্স লাগিয়ে বসে আছে।
 
এর আগে এই গ্রুপটি গত আগস্টে সরকারি বাহিনীর ক্লোরিন বোমা ব্যবহারের দাবি করেছিল।
 
ইত্তেফাক/এএসএস