কাশ্মিরে সেনা কনভয়ে জঙ্গি হামলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৩
জম্মু-কাশ্মীরের কুপওয়ারার হান্ডওয়ারায় সেনা কনভয়ে হামলা চালিয়েছে এক দল জঙ্গি। এতে ৩ জওয়ান আহত হয়েছেন। আহতদের শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 
 
ওই ঘটনার পর পরই গোটা কুপওয়ারা জুড়ে তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনারা।
 
গত ৮ জুলাই হিজবুল কামান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর এ নিয়ে দ্বিতীয়বার কাশ্মীরে হামলা চালাল জঙ্গিরা।
 
এদিকে সোমবার মাঝরাত থেকে পুঞ্চ-এর সেনা বাঙ্কার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনা বাহিনীও এরপর পাল্টা জবাব দিতে শুরু করে। প্রথমে পুঞ্চ, এরপর কাশ্মীরে বেশ কিছু সেনা ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানি বাহিনী গুলি চালায়। এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
 
ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই হান্ডওয়ারায় সেনা কনভয় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
 
ইত্তেফাক/এএম