গাধা রফতানি নিষিদ্ধ করেছে নাইজার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৮
 
রফতানি বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে গাধা রফতানি নিষিদ্ধ করেছে নাইজার। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
 
প্রতিবেদনে বলা হয়েছে, গাধার সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ার কারণেই এই পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। 
 
নাইজারের এক সরকারি কর্মকর্তা বলেন, রফতানি অব্যাহত থাকলে এই প্রাণীটি ধ্বংস হয়ে যাবে।
 
নাইজারের প্রাণীসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, “চলতি বছর এরই মাঝে ৮০ হাজার গাধা রফতানি করা হয়েছে, গেল বছর এই সংখ্যা ছিল ২৭ হাজার।
 
চীন মূলত গাধার চামড়া আমদানি করে থাকে। আঠা, শক্তিবর্ধক ওষুধ, যৌন ইচ্ছা বৃদ্ধির ওষুধ, বয়সরোধী ক্রিম ও অন্যান্য ওষুধে এই চামড়া ব্যবহার করে থাকে দেশটি। 
এর আগে গত আগস্ট মাসে বুরকিনা ফাসো গাধার চামড়া রফতানি নিষিদ্ধ করে।
 
ইত্তেফাক/এএসএস