জাপানে ৪.৯ মাত্রার ভূমিকম্প

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪
জাপানের কান্তো অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। স্থানীয় সময় বেলা ১ টা ২৮ মিনিটে এটি আঘাত হানে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে জাপান আবহাওয়া সংস্থা।
 
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইবারাকি অঞ্চলের দক্ষিণে ভূ-পৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। এতে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি। বাসস।
 
ইত্তেফাক/আরএ