মেক্সিকোয় ঘূর্ণিঝড়ের আঘাতে ২ জনের মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৯
 
মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে।নিউটন নামের এই ঝড়ের তাণ্ডবে ওই অঞ্চলের বহু গাছ ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে বলে জানায় বিবিসি। হ্যারিকেনটি মঙ্গলবার আঘাত হানে।
 
হ্যারিকেন নিউটনের কারণে ক্যালিফোর্নিয়া উপসাগরে একটি মাছ ধরার নৌকা ডুবে গেলে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
 
কর্মকর্তারা বলছেন, এই পাঁচব্যক্তি হ্যারিকেনের সতর্কতা উপেক্ষা করে সমুদ্রে নৌকা ভাসিয়েছিলেন। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যে আঘাত হানার সময় হ্যারিকেন নিউটনের গতিবেগ ছিল ঘন্টায় ৯০ মাইল।
 
দেশটির প্রেসিডেন্ট এনরিক পিনা নিয়েতো ট্যুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, নিউটনের কারণে 'অবকাঠামোগত সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।' বিডি নিউজ।
 
ইত্তেফাক/আরএ