ব্রিটেনের রানীকে রাষ্ট্রপ্রধান দেখতে চায়না নিউজিল্যান্ডবাসী

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৩
নিউজিল্যান্ডের জনগণ ব্রিটেনের রানীকে আর তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায়না। নিউজিল্যান্ডের একটি রিপাবলিকান প্রেসার গ্রুপের দাবি, রানীর বদলে তারা একজন স্বতন্ত্র ব্যক্তিকেই এই পদের জন্য পছন্দ করবেন।
 
'নিউজিল্যান্ড রিপাবলিক' একটি জরিপকে উদ্ধৃত করে বলেছে, রানীকে বাদ দিয়ে একজন স্বতন্ত্র ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান করার পক্ষে ৫৯ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। আর ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন ৩৪ শতাংশ।
 
নতুন এই জরিপে দেখা যাচ্ছে নিউজিল্যান্ডে ব্রিটিশ রানীর জনপ্রিয়তা আগের চেয়ে হ্রাস পেয়েছে। ২০১৪ সালের মার্চে অনুরূপ জরিপে ৪৭ শতাংশ মানুষ রানীর বিপক্ষে মত দিয়েছিলেন।
 
নিউজিল্যান্ডের পতাকায় ইউনিয়ন জ্যাক থাকা নিয়ে বিতর্ক, ব্রেক্সিট ও রানীর বয়সকে ব্রিটিশ রাজতন্ত্রের জনপ্রিয়তা কমার কারণ হিসেবে দেখা হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়াসহ ব্রিটেনের রানী ১৬টি স্বাধীন দেশের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান। সূত্র: ইনডিপেন্ডেন্ট
 
ইত্তেফাক/এমএএস