কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৭
 
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। কমলাপুর রেল স্টেশনে বৃহস্পতিবার সকাল থেকেই ঘরমুখো যাত্রীদের ছিল ভিড়। তবে শুক্রবার সকাল থেকে যাত্রীদের চাপ বেড়ে যায় বলে জানায় স্টেশন কর্তৃপক্ষ।
 
কমলাপুর স্টেশনে দেখা গেছে, ঘরমুখো মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে আবার কেউ একাই আসছেন এক বা একাধিক ব্যাগ নিয়ে। ভিড়ে মধ্যে কষ্ট হলেও বাড়ি যাওয়ার আনন্দ সবার চোখেমুখে। এদিকে প্রধান ফটকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন সন্দেভাজনদের তল্লাশি করছেন।
 
স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, ‘এবার যাত্রী সেবা দিতে ট্রেনের সংখ্যা ও বগি বাড়ানো হয়েছে। আশা করছি যাত্রীরা নিরাপদে বাড়ি ফিরতে পারবেন। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে যাত্রী সেবা শুরু হয়েছে। সময়মতো যাতে ট্রেনগুলো স্টেশন ছেড়ে যেতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।'
 
 
ইত্তেফাক/কেকে