উ.কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা খতিয়ে দেখছে হোয়াইট হাউস

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৬
উত্তর কোরিয়ার পারমানবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষার বিষয়টি খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানায়, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে একটি বিস্ফোরণের ঘটনাকে খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় একটি কৃত্রিম কম্পন হয়েছে।
 
ভূকম্পন পর্যবেক্ষণকারীরা এটি সনাক্ত করেছে। তবে এটি পারমাণবিক পরীক্ষাজনিত কম্পন ছিল কিনা তা নিশ্চিত করা হয় নি।
 
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘কোরীয় উপদ্বীপে ভূকম্পন সম্পর্কে আমরা অবগত রয়েছি। উত্তর কোরিয়ার একটি পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে কম্পনের সূত্রপাত ঘটে।’
 
তিনি আরো বলেন, ‘আমরা আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নির্ণয়ে কাজ করে যাচ্ছি।’
 
ইত্তেফাক/এমএইচ