উজবেকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শাবকাত মিরজিয়োয়েভকে অনুমোদন দিয়েছে পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে দেশটির দীর্ঘসময়ের প্রেসিডেন্ট ইসলাম কারিমভের মৃত্যুর পর ৫৯ বছর বয়সী মিরজিয়োয়েভই যে দীর্ঘসময়ের জন্য সাবেক প্রেসিডেন্টের উত্তরসূরি হতে যাচ্ছেন,
পার্লামেন্টের পদক্ষেপে সেই আভাসই পাওয়া গেল। সংবিধান অনুসারে সিনেটের নেতা নিগমাতিলা ইউদাশেভের দেশটির অন্তর্বর্তীকালীন সময়ে দেশটির দায়িত্ব নেয়ার কথা। কিন্তু তিনি দায়িত্বগ্রহণে অস্বীকৃতি জানান।
আগামী তিনমাসের মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও পার্লামেন্ট নিশ্চিত করেছে।
৭৮ বছর বয়সী কারিমভ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাকে গেল সপ্তাহান্তে তার জন্মশহর সামারখান্দে সমাহিত করা হয়।
