বিশ্বে ২০ বছরে এক দশমাংশ বনভূমি কমেছে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০
সারা পৃথিবীতে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে বনভূমির পরিমাণ। গবেষণার ফলে উঠে এসেছে গত দুই দশকে এক দশমাংশ বন কমে গেছে পৃথিবী থেকে।
 
নতুন ম্যাপে দেখা যাচ্ছে, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে বন ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড কনজারভেশন সোসাইটির বিজ্ঞানীরা এই বন ধ্বংসের ম্যাপ প্রকাশ করেছে।
 
জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে সংরক্ষিত বনাঞ্চলের ব্যাপক গুরুত্ব রয়েছে। এর পরও বিভিন্ন আন্তর্জাতিক চুক্তিতে এই বিষয়টি গুরুত্ব পায়না বলে সংস্থাটির অভিযোগ।
IMG0
বিশ্বের মোট ভূমির মধ্যে প্রায় ২০ শতাংশ এলাকা বনাঞ্চল হিসেবে ঘষিত। বসতি স্থাপন, উন্নয়নমূলক কাজ ও শিল্পায়নের কারণে এসব এলাকার ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে উত্তর আমেরিকা, উত্তর এশিয়া, উত্তর আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বনাঞ্চল অপেক্ষাকৃত ভালো অবস্থায় রয়েছে। সূত্র: বিবিসি
 
ইত্তেফাক/এমএএস