উড়িষ্যায় ব্রিজ থেকে বাস খাদে পড়ে নিহত ২১

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৯
ভারতের উড়িষ্যায় ব্রিজ থেকে বাস নিচে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
 
বাসটি ব্রিজের রেলিং ভেঙে ৫০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। আহতদের পাশের হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো সাত জন। পার্শ্ববর্তী আঙ্গুল শহরের হাসপাতালে আরো ৩০ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।
 
প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। হঠাৎ সামনে থেকে সাইকেলে চড়ে একজন বাসটির সামনে চলে আসলে ভারসাম্য হারিয়ে বসটি ব্রিজের নিচে পড়ে যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস