দক্ষিণ কাশ্মিরে আরো সেনা মোতায়েন করছে ভারত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২০:০০
দক্ষিণ কাশ্মিরের গ্রামগুলোতে আরো শত শত সেনা মোতায়েন করা হচ্ছে। দুইমাস আগে হিযবুল মুজাহিদিন নেতা বুরহানিকে হত্যার পর ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটিতে সহিংস বিক্ষোভ অব্যাহত আছে।
 
আরো সেনা মোতায়েন বিক্ষোভকারীদের এই বার্তাই দেবে যে, সেখানে সেনাটহল ও সেনাবাহিনীর কর্তৃত্ব বাড়ানো হবে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিক্ষোভ, মিছিল ইত্যাদি সামলাবে জম্মু ও কাশ্মির পুলিশ। তাদের সাহায্য করবে আধা সামরিক বাহিনী। দক্ষিণ কাশ্মিরে আরো সেনা মোতায়েনের উদ্দেশ্য প্রত্যন্ত গ্রামগুলোতে ভারত সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো। 
 
সেনাবাহিনীর প্রধান জেনারেল ডিএস সুহাগ কাশ্মিরের সীমান্ত এলাকাগুলো সফর করছেন। তাকে সেখানকার পরিস্থিতি ব্যাখ্যা করছেন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। গত কয়েকমাসে বেশকিছু ক্রসফায়ারের ঘটনা ঘটেছে কাশ্মিরে। গত ৮ জুলাই বুরহানের মৃত্যুর পর কাশ্মিরে সহিংসতায় ৭০ জন নিহত ও ১০ সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। -এনডিটিভি
 
ইত্তেফাক/এমএএস