রুশ ই-মেইল সার্ভিস র্যাম্বলার (Rambler.ru)-এর প্রায় ১০ কোটি ব্যবহারকারীর তথ্য হ্যাক হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই ওয়েবসাইটের ই-মেইল ঠিকানা আর পাসওয়ার্ডসহ অন্যান্য তথ্য কোনোরকম সুরক্ষা ছাড়াই রাখা হয়েছিল বলে দাবি এক নিরাপত্তা প্রতিষ্ঠানের।
অনলাইনে ফাঁস হওয়া তথ্যের সন্ধানদাতা প্রতিষ্ঠান লিকড সোর্স নিশ্চিত করেছে- ২০১২ সাল থেকে সাফল্যের সঙ্গে ই-মেইল সেবাদাতা ওই প্রতিষ্ঠান থেকে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রকাশিত হয়েছে। তবে এবার নয় কোটি ৮০ লাখ ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য হুমকির মুখে পড়েছে।
র্যাম্বলারকে রাশিয়ার ই-মেইল সার্ভিসের ‘ইয়াহু’ হিসেবে বিবেচনা করা হয়। বিবিসি
ইত্তেফাক/এমএইচ
