কষ্ট হবে হোক, তবু দুনিয়ার আনাচকানাচ ঘুরে ফিরে দেখবোই। এটাই জীবনের লক্ষ্য কারেন এডওয়ার্ডসের। নিজের ব্লগে কারেন জানিয়েছেন, 'গত ৮ বছর ধরে আমি ঘুরছি। ৬০টির বেশি দেশ আমি ঘুরে দেখতে চাই। ইতোমধ্যে দেখা হয়ে গেছে ১১টি দেশ।'
কারেনের এই চমকপ্রদ লক্ষ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন স্বামী শন-ও। ভ্রমণ-সঙ্গী হিসেবে স্বামীকে পেয়ে নিজের স্বপ্নপূরণ করছিলেন কারেন।
তারপর জীবনের একটা দিন এল, সেখানে নিজেদের সম্পর্কটা আরও জোড়ালো হয়ে গেল। কোল আলো করে এল সন্তান, এসমে। বদলে যায় নিজেদের জীবনটাই। শুধু বদলায় না, বিশ্ব ভ্রমণের স্বপ্নটা। স্বামী-স্ত্রীর সঙ্গে বিশ্বভ্রমণের নতুন সদস্যও অন্তর্গত হয়ে যায় অনায়াসেই।
IMG0
ভ্রমণের পথ এদের বদলায় না। মাতৃত্বকালীন ছুটিতেই একরত্তি শিশুকন্যাকে নিয়েই শুরু হয় পথচলা। গোটা পরিবার কখনও রোডট্রিপে, কখনও বা ফেরি রাইডসে, আবার কখনও লং ফ্লাইটে।
সদ্যোজাত এসমে-কে নিয়েই চলে দেশভ্রমণ। চিকিত্সইকের কথা মতো ঘুরতেই ঘুরতেই এসমের দেখাশোনা করছেন নিখুঁতভাবে। সময়মতো খাওয়াদাওয়া, ব্রেস্টফিডিং করিয়েছিলেন নিয়মিত।
IMG1
চিকিৎসকদের মতে, সদ্যোজাতকে নিয়ে এই ভ্রমণের মিশন জারি রেখে আদতে ভালোই করেছেন কারেন। এতে সন্তানের রোগপ্রতিরোধ ক্ষমতা অন্যান্য শিশুদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়।
ইত্তেফাক/এএম
