পাকিস্তানকে ঘুরিয়ে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা দিল মার্কিন সিনেট। বৃহস্পতিবার মার্কিন আইনসভায় পাক সরকারের তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। তাতে পরিষ্কার বলা হয়েছে, সন্ত্রাসবাদী তকমা পাওয়া এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকা সব জঙ্গি সংগঠনের কাজকর্ম ও পরিকাঠামো বন্ধ করতে হবে পাকিস্তানকে। পাকিস্তান তা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমেরিকার কাছ থেকে পাকিস্তানের প্রাপ্য সব আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ রাখা হচ্ছে।
মার্কিন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা পাকিস্তানকে অপমানজনক ভাষায় আক্রমণ করেন, যা আগে কখনও দেখা যায়নি। তারা বলেন, মার্কিন সাহায্য বন্ধ হলে পাকিস্তান সৌদি আরব বা চীনের কাছে ভিক্ষার পাত্র নিয়ে ছোটাছুটি শুরু করবে, কিন্তু জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করবে না। আবার পাকিস্তানিরা আমেরিকার করদাতাদের দেওয়া অর্থ, মার্কিন সাহায্যে পুষ্ট হচ্ছে। এটা আর চলতে দেওয়া যাবে না।
ইত্তেফাক/এএম
