ভিয়েতনাম যুদ্ধের ছবির ওপর নিষেধাজ্ঞা তুলছে ফেসবুক

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৩১
যুক্তরাষ্ট্রের নাপাম বোমা থেকে বাঁচতে প্রাণভয়ে পালাচ্ছে বেশ কয়েকটি শিশু৷ মাঝখানে নগ্ন এক ৯ বছরের মেয়ে৷ ভিয়েতনাম যুদ্ধের বিভীষিকার প্রতীক হয়ে ওঠা এই ছবিটিকে 'অশ্লীল' আখ্যা নিষিদ্ধ করেছিল ফেসবুক৷ ব্যবহারকারীদের ব্যাপক সমালোচনার মুখে এবার আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে ফেসবুক।
 
ফেসবুক জানিয়েছে আইকনিক এই ছবিটিকে তারা তাদের প্লাটফর্মে অনুমোদন করবে।
 
নরওয়ের এক লেখক ১৯৭২ সালে তোলা এই ছবিটি ফেসবুকে পোস্ট করেছিলেন। অশ্লীলতার অভিযোগে এর পরই ছবিটিকে মুছে দিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।
 
এই ঘটনায় ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গকে উদ্দেশ্য করে এক চিঠি লিখেন নরওয়ের সবচেয়ে বড় সংবাদপত্রের সম্পাদক। ছবি মুছে দেয়াকে তিনি 'ক্ষমতার অপব্যবহার' বলে অভিযোগ করেন।
 
এর জবাবে ফেসবুক জানায় যে তারা মানুষের মতামত শুনেছে। ছবিটির বৈশ্বিক গুরুত্বের কথা বিবেচনা করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করার কথা জানিয়েছে। যেসব যায়গাগুলো থেকে ছবিটি মুছে ফেলা হয়েছে সেখানে ছবিটি ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস