বিশ্ব রাজনীতি বদলে দেয়া হামলার দেড় দশক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১১:৩৭
২০০১ এর  ১১ সেপ্টেম্বর, টুইন টাওয়ারে জঙ্গি হামলা। নিহত ৩ হাজার মানুষ। তবে এর প্রভাব আরো অনেক সুদূরপ্রসারী। ঘটনার দেড় দশক পেরিয়ে এখনো সেই রেশ টেনে বেড়াচ্ছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের নিউ য়র্কে ‘টুইন টাওয়ার’ নামে পরিচিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পঞ্চদশ বার্ষিকী পালিত হচ্ছে রবিবার।
 
বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং টুইন টাওয়ারে বীভৎস হামলার ঐতিহাসিক অন্ধকারাচ্ছন্ন এক দিন। ১৫ বছর আগে ২০০১ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে ৪টি আত্মঘাতী হামলায় প্রাণ হারান অন্তত ৩ হাজার মানুষ৷ ঘটনার ব্যাপকতায় বিস্মিত হয় মার্কিন জাতি। 
 
হামলার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের সন্দেহ গিয়ে পড়ে ওসামা বিন লাদেনের উপর৷ শুরু হয় যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাসবিরোধী অভিযান৷ 'অনন্ত যুদ্ধ'দিন শুরু হয়। একের পর এক ধ্বংস হয় এক একটি সভ্যতা। আফগানিস্তান থেকে ইরাক, সেখান থেকে লিবিয়া-সিরিয়া... অনন্ত যুদ্ধ চলছেই।
 
মার্কিনী অবকাঠামোর ইতিহাসে এই ১৪ বছরে এক মাইল রেলওয়েও তৈরি হয়নি। তবে এই ১৪ বছরে আফগান যুদ্ধ হয়েছে, ইরাকযুদ্ধ হয়েছে, সিরিয়া যুদ্ধ হয়েছে।
১৪ বছর পরে এটা কতটা কল্পনীয় যে তখন যেই দেশটিকে পরম পরাশক্তি মনে করা হতো, সেই দেশটিকে অল্প কিছু জিহাদীদের নিয়ে একটা সংগঠন এরকম চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। যেখানে আল-কায়েদার চেয়ে মার্কিন সামরিক বাহিনী ১০ থেকে ১৩ গুণের চেয়েও বেশি শক্তিশালী।
 
এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা নিরাপত্তার বোধ ভেঙে পড়ে। এর জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বিশ্বব‌্যাপী ‘সন্ত্রাস-বিরোধী’ লড়াইয়ে জড়িয়ে পড়ে যা এখনও অব‌্যাহত আছে।
 
ইত্তেফাক/এমএইচ