তানজানিয়ায় ভূমিকম্পে নিহত ১৩, আহত ২০৩

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৮
আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন দুই শতাধিকা মানুষ। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭।
 
লেক ভিক্টোরিয়ার কাছে উগান্ডা ও রুয়ান্ডা সীমান্তে ভূমিকম্পটি আঘাত হানে। কেনিয়ার পশ্চিমাঞ্চলেও ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ৩ টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
 
দেশটির বুকাবো শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটিতে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করেন। শহরের জেলা প্রশাসক দেওদাস কিনাওয়ালা জানান, ভূমিকম্পে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবে এখন পরিস্থতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
 
এর আগে ২০০৭ সালে বুকোবা শহরে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ