আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ ওষুধ ব্যবসায়ী আটক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২১:০৬
বগুড়ার আদমদীঘি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায়  অস্ত্রসহ আহসান হাবিব ধলু (৩৫) নামে এক ওষুধ ব্যবসায়ীকে  আটক করেছ। 
 
ধলু ছাতিয়ানগ্রাম এলাকার অন্তাহার গ্রামের আব্দুল লতিফ মুন্টুর ছেলে। 
 
আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, অদমদীঘির ছাতিয়ান গ্রামের আহসান হাবিব ধলু চাপাতি, ছোড়া, রামদা ও হাসুয়া ওষুধের দোকান ঘরে রাখে। পুলিশ খবর পেয়ে ওই দোকান থেকে এ সব দেশীয় অস্ত্র উদ্ধার করে।