যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন অসুস্থতার কারণে পূর্বনির্ধারিত ক্যালিফোর্নিয়া সফর বাতিল করেছেন। নির্বাচনী প্রচারণা ও ফান্ড সংগ্রহের কাজে সোমবার ক্যালিফোর্নিয়া যাওয়ার কথা ছিল তার।
১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকীতে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হিলারি। স্মরণ অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওই যায়গা তিনি ত্যাগ করেন। গাড়িতে উঠতে গিয়ে এসময় পড়ে যান তিনি। নিউমোনিয়া রোগে ভুগছেন হিলারি।
হিলারির টিম থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, অতিরিক্ত গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অবশ্য তার নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। ডাক্তাররা জানিয়েছেন, হিলারি এখন রি-হাইড্রেটেড ও সুস্থ হয়ে উঠছেন। তাকে এন্টিবায়োটিক দেয়া হয়েছে। বিশ্রামের জন্য তার সফর সূচিতেও পরিবর্তন আনার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
