মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেল মাদাগাস্কারে!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৫
মাদাগাস্কারে বিমানের পাঁচটি ভাঙা টুকরার সন্ধান পাওয়া গেছে। এই ভাঙা অংশগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ এর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
পাঁচটি ভাঙা অংশের মধ্যে দুইটিতে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পোড়া চিহ্নগুলোর ব্যাপারে নিশ্চিত হওয়া গেলে তা তদন্তে নতুন মাত্রা যুক্ত করবে। ২০১৪ সালের মার্চ মাসে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ জনসহ এমএইচ৩৭০ বিমানটি হারিয়ে যায়।
IMG0
নির্ধারিত যাত্রাপথ থেকে দূরে সরে গিয়ে দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ওই অঞ্চলে এর আগেও বিমানের ভাঙা টুকরা পাওয়া গেছে। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস