ফের পারমাণবিক বোমা পরীক্ষার জন্য তৈরি উত্তর কোরিয়া

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৩
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়া যে কোন সময় ফের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাতে পারে। ষষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষার জন্য সব রকম প্রস্তুতি রয়েছে উত্তর কোরিয়ার।
 
গত শুক্রবার উত্তর কোরিয়া পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটায়। দেশটির এযাবৎ কালের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা বিস্ফোরণ।
 
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের জানিয়েছেন, পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর এলাকায় এখনো একটি অব্যবহৃত টানেল রয়েছে। ষষ্ঠ পরীক্ষার জন্য টানেলটি যেকোনো সময় ব্যবহার করা যেতে পারে।
 
উত্তর কোরিয়ার এমন পারমাণবিক পরীক্ষার মধ্যেই গত রবিবার দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রগুলো ইয়ানহপ বার্তা সংস্থাকে জানায় পারমাণবিক হামলার হুমকি তৈরি হলেই পিয়ংইয়ং শহরকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে সিউলের। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস