অর্লান্ডোর নাইটক্লাবে হামলাকারীর মসজিদে আগুন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ২০:২৮
যুক্তরাষ্ট্রের অর্লান্ডোতে সমকামীদের নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন ফ্লোরিডার যে মসজিদে নামাজ পড়ত সেই মসজিদে আগুন দেয়া হয়েছে। গত জুনে পালস্‌ নাইটক্লাবে বন্দুক হামলা চালিয়ে ৪৯ জনকে হত্যা করেন ওমর মতিন। এসময় আরো ৫৩ জন আহত হন।
 
পুলিশের গুলিতে হামলাকারী ওমর মতিন নিজেও নিহত হয়। যুক্তরাষ্ট্রে ইতিহাসে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা।
 
অরল্যান্ডো থেকে ১৬১ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ইসলামিক সেন্টারের মসজিদে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সূত্র: রয়টার্স
ইত্তেফাক/এমএএস