কোরীয় সীমান্তে মার্কিন বি-১ বিমানের প্রদক্ষিণ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:৫৮
উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক বোমা পরীক্ষার পরে দক্ষিণ কোরিয়ার উপর দিয়ে দুটি বি-১ ল্যান্সার স্ট্র্যাটেজিক বোম্বার উড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুপারসনিক বিমান দুটি উ. কোরিয়া সীমান্ত থেকে ৭৭ কি.মি দূরে ভূমির খুব কাছ থেকে উড়েছে। 
 
উ. কোরিয়ার এই পরীক্ষাটি ছিল এই যাবতকালের সবচেয়ে বড়। পরীক্ষার পরে উত্তর কোরিয়াকে গুরুতর পরিণামের বিষয়ে হুমকি দেয় যুক্তরাষ্ট্র। বি-১ সুপারসনিক বিমান পারমাণবিক বোমা পরিবহনে সক্ষম এবং আন্ডারগ্রাউন্ড বাঙ্কার ধ্বংস করতে সক্ষম। বিবিসি।  
 
ইত্তেফাক/এসএসএ