জার্মানে আইএস সন্দেহে আটক ৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৮
 
জার্মানে আইএস নামধারী জঙ্গি সংগঠনের সদস্য সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়েছে।
 
জার্মান পররাষ্ট্র মন্ত্রী থমাস ডি মাইজেরা বার্লিন থেকে জানান, এই তিনজন প্যারিস হামলার সঙ্গে জড়িত ছিল বলে আমরা ধারণা করছি। প্যারিস হামলায় যেই পাচার চক্রটি জড়িত তাদের সঙ্গে এই তিনজনের সম্পৃক্ততা পেয়েছি আমরা।
 
উল্লেখ্য, এই তিনজনই সিরিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে জার্মান পুলিশ।
 
ইত্তেফাক/আরএ