জামালপুরের সরিষাবাড়ীতে নানার বাড়ীতে ঈদ করতে এসে জমজ দুই বোন নাদিয়া ও সাদিয়া (৯) পানিতে ডুবে মারা গেছে। দুই বোনের অকাল মৃত্যুতে নানা ও দাদার উভয় বাড়ীর আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই বোন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র গ্রামের সেলিম মিয়ার সন্তান।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের প্রসাদপুর গ্রামে কোরবানী ঈদের আগের দিন মায়ের সঙ্গে বেড়াতে আসে নাদিয়া এবং সাদিয়া। বুধবার দুপুরে সবার অজান্তে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে যায়। সেখানে দুই বোন পানিতে ডুবে যায়।
তার মা ও নানা নানী অনেকক্ষণ খোঁজাখুজির পর বাড়ীর পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় দুজনের লাশ দেখতে পায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নানা ও দাদার বাড়ী আত্মীয় স্বজনদের মাঝে করুণ দৃশ্যের অবতারণা হয়।
ইত্তেফাক/এএন
