ভেনিজুয়েলায় কারাগারে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১, আহত ২২

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৪৮
ভেনিজুয়েলার মধ্যাঞ্চলে একটি কারাগারে গ্রেনেড বিস্ফোরণে এক বন্দি নিহত ও অপর ২২ জন আহত হয়েছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
 
সান জুয়ান ডি লস মোরোসের কারাগার এই বিস্ফোরণে কেঁপে ওঠে। বন্দিদের আত্মীয় স্বজন এই দিন তাদের সঙ্গে দেখা করতে আসে। মন্ত্রণালয় জানিয়েছে, বন্দিদের পরিবারের ৬ সদস্য এই বিস্ফোরণে আহত হয়েছে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ