মিয়ানমারের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪১
মিয়ানমারের ওপর দীর্ঘদিনের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছেন।
 
মিয়ানমারের নেতা অং সাং সু চি প্রথমবারের মত ওয়াশিংটন সফরে যাওয়ার পর এই ঘোষণা এলো।
 
১৯৮৯ সালে মিয়ানমারকে বাণিজ্য সুবিধা দেয়া বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। তুলনামূলকভাবে গরিব দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্র এই বিশেষ বাণিজ্য সুবিধা দেয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল ওয়াশিংটন।
 
তবে দীর্ঘ সামরিক শাসনে থাকা দেশটি অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা (জিএসপি) পাবে না। গত বুধবার মার্কিন কংগ্রেসকে দেয়া এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন ওবামা।
 
শিগগির বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানালেও এর জন্য কোন সময়সীমার কথা উল্লেখ করেননি প্রেসিডেন্ট ওবামা।
 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে অনেক কোম্পানি কম শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রফতানি করতে পারবে। তবে এর পরও কিছু নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এর মধ্যে সাবেক সামরিক জান্তার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অন্তত ১০০ টি কোম্পানি ও ব্যক্তি যুক্তরাষ্ট্রের কালো তালিকাতে থেকে গেল। মনি মুক্তার ব্যবসা করে এমন কোম্পানিগুলোও এই তালিকায় রয়েছে।-বিবিসি/ইত্তেফাক/এমএএস