জার্মানির পূর্বাঞ্চলে বাউতজেন শহরে আশ্রয়প্রার্থীদের সঙ্গে ডানপন্থিদের সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। এলাকাটিতে মূলত শরণার্থী বিরোধী চিন্তাধারা ছড়িয়ে পড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, সংঘর্ষ শুরুর আগে আশ্রয়প্রার্থীরা সেন্ট্রাল কর্নমার্কট শপিং মলের চত্ত্বর দখল করে নেয়। পুলিশ তাদের ওই জায়গা থেকে সরে যেতে বললে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তারা কাঠের টুকরা ও বোতল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে সংঘর্ষ ডানপন্থী রাজনৈতিক সমর্থকদের সঙ্গে বেধে যায়। পুলিশ আশ্রয়প্রার্থীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে। কিছু চরমপন্থীও এ কাজে মদদ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ১৮ বছরের মরক্কোর এক তরুণকে আহতবস্থায় অ্যাম্বুলেন্সে করে নেয়ার সময় পাথর নিক্ষেপ করা হয়। স্থানীয় মেয়র আলেক্সানডার বলেছেন, পরবর্তীতে যাতে পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/এএন
