দিল্লিতে পুলিশের জালে ৯০০ আইফোনের চোর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩৩
ভারতের রাজধানী নয়া দিল্লিতে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই চোর একসাথে মিলে ৯০০টি আইফোন ৫এস চুরি করেছিল। তাদের চুরি করা আইফোনগুলোর দাম প্রায় সোয়া দুই কোটি রুপি।
 
মেহতাব আলম (২৪), আরমান (২২) দুজনই দিল্লির মহিপালপুরের স্থানীয় বাসিন্দা। এর মধ্যে মাহতাবকে মহিপালপুরে ও আরমানকে দক্ষিণ দিল্লির রংপুরি নামে একটি যায়গা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯০০ আইফোন ও চুরির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে।
 
পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, গত ১৩ সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটে। আইফোনগুলো একটি ট্রাকে করে দিল্লির এক এলাকা থেকে আরেকটি এলাকায় নিয়ে যাওয়ার সময় এই দুই চোরের কবলে পড়ে। ইত্তেফাক/এমএএস