যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ১৩ বছরের কৃষ্ণাঙ্গ নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:১০
যুক্তরাষ্ট্রের ওহাইয়োতে ১৩ বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। পুলিশের দাবি, ৯১১ নম্বরে কল পাওয়ার পর ডাকাত ধরতে গিয়েছিল তারা। ডাকাতকে ধাওয়া করার সময় 'পেলেট গান' বের করায় ছেলেটিকে গুলি করা হয়।
 
রাজ্যের কলম্বাস শহরে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকান নিহত হওয়ার এটাই সর্বশেষ ঘটনা। এর আগে অনুরূপ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ও সমালোচনা তৈরি হয়। পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে সেখানে। সূত্র: আলজাজিরা/ইত্তেফাক/এমএএস