চীনে শক্তিশালী টাইফুন মেরান্তির আঘাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণপূর্ব উপকূলে সুপার টাইফুন মেরান্তি আঘাত হানে বলে জানিয়েছে দেশটির সরকার।
শুক্রবার প্রবল বাতাস ও বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় উপদ্রুত এলাকার অনেক রাস্তা তলিয়ে গেছে। সেই রাস্তাগুলো চলাচল উপযোগী করতে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি ঘর-বাড়িতে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকর্মীরা।
শুক্রবার বিকাল নাগাদ টাইফুন মেরান্তি দুর্বল হয়ে পড়বে বলে ধারণা করছেন দেশটির আবহাওয়াবিদরা। প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হয়ে মেরান্তি তাইওয়ানের দক্ষিণাংশে আঘাত হেনে চীনের ফুজিয়ান প্রদেশের বন্দরনগরী জিয়ামেনের দিকে এগিয়ে যায়।
ঝড়ে ফুজিয়ানে সাতজন মারা যান। প্রতিবেশি জেঝিয়াং প্রদেশে মারা যান তিনজন। এখনো ১১ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
ইত্তেফাক/এমএইচ
