বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস -এর উদ্যোগে এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এথেন্সের প্রাণকেন্দ্রে কুমুদুরু পার্কে খোলা মাঠে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার হাজার হাজার ধর্মপ্রাণ বাংলাদেশি মুসলিম উক্ত নামাজে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতার দ্বিতীয়বারের মতো গ্রিস প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধেকাঁধ মিলিয়ে ঈদ উদযাপন করেছেন। নামাজে উপস্থিত থেকে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন গ্রিক প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।
IMG0
তিনি বলেন, আসুন শপথ গ্রহণ করি। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলি। তিনি বলেন, সরকার সবসময়ই প্রবাসীদের কমিউনিটির সাথে থেকে কাজ করবে।
এদিন আরো বক্তব্য রাখেন, কমিউনিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক খালেক মাতুব্বর। উপস্থিত ছিলেন এথেন্সের রাজনৈতিক, ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াব্যক্তিত্বরা।
ইত্তেফাক/এমএইচ/আরএ
