রবিবার খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০৭
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত ছুটির তালিকানুযায়ী পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাসসমূহ রবিবার থেকে খোলা থাকবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
 
ঈদুল আযহা উপলক্ষে গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ ছিল। ১৬ ও ১৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার থাকায় রোববার থেকে ক্লাসসমূহ শুরু হবে। এছাড়া, গত ১১ সেপ্টেম্বর রোববার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অফিসসমূহ বন্ধ ছিল।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস