পাকিস্তানে অনার কিলিংয়ের অভিযোগ, পিতার অস্বীকার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৫৮
পাকিস্তানে অনার কিলিংয়ের শিকার সামিয়া শহিদের (২৮) বাবা মেয়েকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। দেশটির এক আদালতে এ অভিযোগ অস্বীকার করেন ঐ পিতা। 
 
পরিবারের সম্মান রক্ষার খাতিরে কন্যাকে হত্যার অভিযোগে চৌধুরী মুহাম্মদ শহিদ ও সামিয়ার সাবেক স্বামী চৌধুরী মোহাম্মদ শাকিলকে আদালতে হাজির করা হয়। মেয়েকে হত্যার দায়ে শহিদকে আটক করা হয়েছে। এ নিয়ে আদালতে মৃত্যুর চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও কৌঁসুলিরা জানিয়েছেন, আরো সময় লাগবে। 
 
সামিয়া পাঞ্জাবের পান্ডোরি গ্রামে পরিবারের কাছে বেড়াতে এসেছিলেন। বেড়াতে এসে গত জুলাইয়ে তিনি মারা যান। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে আত্মীয়-স্বজনরা জানিয়েছেন।