নিউইয়র্কে বিস্ফোরণে আহত ২৫

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৮:৩০
যু্ক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিস্ফোরণে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত নয়টায় এই ম্যানহাটনের চেলসি শহরে এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
 
ইতোমধ্যে সেখানে  অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপন গাড়ি সেখানে পৌঁছেছে। স্থানীয় কাউন্সিলর জানায়, ঘটনাস্থলে এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা রয়েছেন।
 
তবে ঠিক কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।  নিউ জার্সি টাউনে পাইপ বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরেই এই বিস্ফোরণ ঘটে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ