যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রকিংহাম শহরে এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় রামহ জুকো একাডেমির ফুটবল খেলোয়াড় ও কোচদের বহনকারী একটি বাস রক হিল শহর থেকে রেফোর্ড শহরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওভারপাসের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বাসটির বাম চাকার টায়ার পাংচার হওযায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির হাইওয়ে পেট্রল তেকে জানানো হয়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলাররের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান চারজন।
আহতদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইত্তেফাক/এমএইচ
