পবিত্র ঈদুল আযহার ১৩ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র মতে, মঙ্গলবার থেকে দাফতরিক কার্যক্রম শুরু হবে এবং বুধবার থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, ঈদের ছুটি শেষ হওয়ায় মঙ্গলবার বেলা ১০টার দিকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।
উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ৬ সেপ্টেম্বর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়েছিল।
ইত্তেফাক/এএসএস
