সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর শহরে সিরীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
রবিবার আইএসের আমাক বার্তা সংস্থা একথা জানায়। তারা জানায়, ‘সিরিয়া সরকারের একটি যুদ্ধবিমান দেইর আল জোর এ আইএস এর যোদ্ধারা ভূপাতিত করেছে।’
এদিকে এমআইজি- সিরীয় যুদ্ধবিমানটির পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
ইত্তেফাক/এমএইচ
