চীনের ফুজিয়ান রাজ্যে ভয়াবহ টাইফুন আঘাতে অন্তত এতে ২৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিহত হওয়া ছাড়াও টাইফুনের আঘাতে অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন।
রবিবার পর্যন্ত এই সংখ্যা থাকলেও এটি বাড়ার আশঙ্কা করছেন সবাই। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই টাইফুনের প্রভাবে পার্শ্ববর্তী তাইওয়ানেও প্রচুর বৃষ্টিপাত হয়।
তাইওয়ানে এই ঝড়ে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
ইত্তেফাক/এমএইচ
