বুরকিনি পরে সমুদ্র সৈকতে যাওয়ায় ফ্রান্সের একটি সমুদ্র সৈকত থেকে বের করে দেওয়া হয়েছে এক অস্ট্রেলিয়ান মুসলিম নারীকে। বুরকিনি একধরনের সাঁতারের পোশাক। যা পুরো শরীর ঢেকে রাখে। যা পরে অনেক মুসলিম নারী সমুদ্র সৈকতে যায়।
২৩ বছর বয়সী চিকিত্সা বিজ্ঞানের ছাত্রী জায়নেব আলসেল অস্ট্রেলিয়ার গণমাধ্যমকে জানান, স্থানীয় মুসলিম নারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য তিনি ইউরোপে গিয়েছিলেন। ফ্রান্সের চ্যানেল সেভেন টিভির ভিডিও ফুটেজে দেখা যায়, লুবেত সমুদ্র সৈকতে ঘুরতে আসা মানুষ তাকে সেখান থেকে চলে না গেলে পুলিশ ডাকার হুমকি দিচ্ছে। অন্যরা তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল।্ কেউ কেউ খারাপ মন্তব্য করছিল।
ফ্রান্সের কয়েকটি এলাকায় বুরকিনির ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। স্থানীয় মেয়েরা বলেন, বুরকিনি ইসলামের প্রতীক। নিসে সন্ত্রাসী হামলার পর এটিকে উস্কানিমূলক হিসেবে বিবেচনা করা হয়। আলসেল বলেন, সেখানকার নারীদের অবস্থা জানার জন্য সপরিবারে তিনি ফ্রান্সে গিয়েছিলেন।
আলসেল বলেন, লুবেত সৈকতে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা না থাকলেও তারা আমায় দেখে রাগান্বিত হয়ে যায়। আমার কাছে এটি খুব অবাক লেগেছে।
ইত্তেফাক/এ্মএইচ
