সফল রকেট ইঞ্জিনের পরীক্ষা দাবি উ.কোরিয়ার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪৭
স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। ইতোমধ্যে বিজ্ঞানী ও প্রকৌশলীদের যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
 
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
 
বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম জং উন নিজেই সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেন। ফেব্রুয়ারিতে এখান থেকেই দেশটি স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণ করেছিল বলে জানা গিয়েছিল।
 
কিম সংশ্লিষ্টদের আরও রকেট উৎক্ষেপণের জন্য নির্দেশ দিয়েছেন। পর্যরক্ষেকরা মনে করছেন, শিগগিরই হয়ত উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করতে পারবে। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ