জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৮
 
জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভোরে ইজু দ্বীপে এই কম্পন অনুভূত হয়।
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে। 
 
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
ইত্তেফাক/এএসএস