হলিউডের হাই প্রোফাইল জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সংসার ভাঙতে চলেছে। ব্র্যাড পিট জানিয়েছেন, জোলি বিচ্ছেদের আবেদন করায় তার হৃদয় ভেঙে গেছে। তার মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রয়েছে। এসময় তিনি তাদের সন্তানদের পক্ষ থেকে গোপনীয়তা রক্ষা করার আবেদন জানান।
পিপল ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে পিট বলেন, 'এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের সন্তানদের কল্যাণ। আমি প্রেসের কাছে অনুরোধ করব চ্যালেঞ্জিং সময়টাতে আমাদের সন্তানদের যেন বিড়ম্বনার মুখে না ফেলা হয়।'
গত সোমবার অনিবার্য কারণ দেখিয়ে ব্র্যাড পিটের (৫২) সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন অ্যাঞ্জেলিনা জোলি(৪১)। পরিবারের সুস্থতার কথা বিবেচনা করে তাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
দুই জনের মধ্যে দ্বন্দ্বের শুরুটা তাদের সন্তানদের নিয়ে। জোলি ছয় সন্তানের আইনি দায়িত্ব নিতে চেয়ে আবেদন করেছেন। সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের আচরণের জন্য কঠোর সিদ্ধান্ত নিয়েছেন জোলি। এর পেছনে কোনো ‘তৃতীয় ব্যক্তি’র প্রভাব নেই বলেই সূত্রের খবর।
ইত্তেফাক/এমএএস
