যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে এ নিয়ে খোঁচা দেয়ার কোন সুযোগই হাতছাড়া করছেন না ট্রাম্প। হিলারির অসুস্থতার দিকে ইঙ্গিত করে এবার তাকে ভালোমতো ঘুমানোর পরামর্শ দিলেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী।
এক সপ্তাহ বাদেই সামনা-সামনি বিতর্কের আসনে বসতে চলেছেন হিলারি-ট্রাম্প। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের বিষয়টি মাথায় রেখেই টুইটারে হিলারিকে ট্রাম্পের এই খোঁচা।
নির্বাচনের আর দুই মাসের মত বাকি রয়েছে। ভোটারদের মন জয়ে যখন দুই দলই দৌড় ঝাপে মহা ব্যস্ত। এমন সময়ে মঙ্গলবার জনসম্মুখে আসা থেকে বিরত থাকেন হিলারি। টুইটারে ট্রাম্প লেখেন, 'হিলারি আবারো এক দিনের জন্য ছুটি নিয়েছেন। তার এখন বিশ্রাম দরকার। ভালোমতো ঘুমান হিলারি। বিতর্কে দেখা হবে আপনার সাথে।' সূত্র: ডেইলি মেইল
Hillary Clinton is taking the day off again, she needs the rest. Sleep well Hillary - see you at the debate!
— Donald J. Trump (@realDonaldTrump) September 20, 2016
ইত্তেফাক/এমএএস
