রাজধানীতে একই পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৩
 
পুরান ঢাকার একটি বাসায় আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। বুধবার রাত তিনটার দিকে লালবাগের পোস্তা চামড়া পট্টি এলাকার ৭৬/৭৭ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। 
 
দগ্ধ চারজন হলেন- রেজাউল করিম (৩৫), তার স্ত্রী রানী (২৫), দুই মেয়ে আনিকা (০৩) ও সানজিদা জুঁই (০১) । তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার কানিজ ফাতেমা পাপড়ি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগার পর ঐ বাড়ির বাসিন্দারা নিজেরাই তা নিভিয়ে ফেলেন।
 
ইত্তেফাক/এএসএস