ইন্টারনেটের কার্যকর ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেয়ার লক্ষ্যে সম্প্রতি চট্টগ্রামে ক্যামব্রিয়ান কলেজে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ‘ইন্টারনেট ফর ইউ’ সেশন পরিচালনা করেছে রবি। আয়োজিত তিনটি সেশনে ৩শ’র বেশি শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেছেন।
নিরাপদ ও কার্যকর ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অনলাইনে দায়িত্বশীল আচরণের ব্যাপারেও জোর দেয়া হয় সেশনটিতে। পড়াশোনায় টেন মিনিট স্কুলের মত অনলাইন এডুকেশন প্লাটফরমগুলো কীভাবে সহায়ক হতে পারে সে সম্পর্কে ধারণা প্রদান করা হয় শিক্ষার্থীদের।
দেশে ইন্টারনেটের বিস্তারে থ্রিজি অন্যতম অনুষঙ্গ। আর ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তরুণরা অনেক বড় একটি অংশ। এটি উল্লেখযোগ্য অগ্রগতি হলেও, তারা কি আত্মউন্নয়ন ও জ্ঞানার্জনের জন্য সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। সে সীমাবদ্ধতা কাটিয়ে উঠতেই ‘ইন্টারনেট ফর ইউ’ পদক্ষেপ গ্রহণ করেছে রবি।
এর আগে বরিশালের অমৃত লাল দে কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সাউথ-ইস্ট ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউসেপ বাংলাদেশ এবং রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট ও বরিশালের বিভাগীয় গণগ্রন্থাগারগুলাতে স্থাপিত রবি’র ইন্টারনেট কর্নারগুলোতেও এ সেশনের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/এসএসএ
